ঢাকায় বৈঠকে খলিলুর রহমান ও হাকান ফিদান, গুরুত্ব পাচ্ছে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা

Share

বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে বৈঠকটি শুরু হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বৈঠক শেষে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ প্রেস ব্রিফিং করবেন। এরপর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন।

দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঢাকায় পৌঁছান হাকান ফিদান। একাধিক দেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসেন। এর আগে তিনি ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া সফর করেন। সিউল থেকে সরাসরি ঢাকায় আসেন তিনি।

সফরের দ্বিতীয় দিনে, শনিবার (৬ জুন), বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন