যশোরের বেনাপোল সাদীপুর সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারীদের বাংলাদেশী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইন করার হচ্ছে এ ধরনের সংবাদ পেয়ে এনসিপির মুখ্য সময্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী আজ বুধবার দুপুরে বেনাপোল সাদিপুর সীমান্ত পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে জামায়াতের বেনাপোল থানা আমির ও এনসিপির যশোর জেলা সময্বয়ক সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন । রিপোর্ট করছেন বেনাপোল প্রতিবেদক।
বুধবার দুপুরে বেনাপোল সীমান্তে যাওয়ার পথে রাস্তায় বাধা দিতে পারে এ আশঙ্কায় পুলিশের কড়া নিরাপত্তাই বিকল্প পথে নাসির উদ্দিন পাটোয়ারী সাদিপুর সীমান্তে এসে পৌঁছান । সীমান্ত এলাকা পরিদর্শন করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, রাতের গভীরে ভারতীয় খুনি বিএসএফ সন্ত্রাসীরা ভারতীয় বাঙ্গালীদের বাংলাদেশী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালাচ্ছে। তিনি বাংলাদেশ সরকারের উদ্যেশে বলেন আমরা কোনভাবেই পুশইন মেনে নিব না। সরকারকেই এটা প্রতিহত করতে হবে। আগে থেকে সরকার যদি বিএসএফের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে ভারত সরকার আজ এটা করতে সাহস পেত না। তিনি বলেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী কতকাল পুশইন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। বিএসএফ যাতে পুশইন করতে না পারে সরকারকেই তার ব্যবস্থা নিতে হবে। বর্তমানে সরকারের যে পররাষ্ট্র নীতি আছে সেটা একটা ভঙ্গুর নীতি। এটা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। তিনি সীমান্তবাসীর উদ্দ্যেশে বলেন কেউ রাতের আঁধারে পুশইন করার চেষ্টা করলে আপনারা বিজিবিকে সহযোগিতা করবেন এবং নিজেরা রাত জেগে পাহারা দিবেন যাতে বিএসএফ কোন ভারতীয়কে বাংলাদেশে পুশইন করতে না পারে। এসময় তিনি আরো বলেন, দলমত নির্নিশেষে দেশের সার্বভৌমত্ব রক্ষাতে আমাদেরকে ঝাপিযে পড়তে হবে। আমরা সরকার গঠন করলে সীমান্ত এলাকাবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিজিবিকে শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলে বিশ্ববাসিকে জানান দেয়া হবে যে বাংলাদেশ নামে একটি শক্তিশালী রাষ্ট্র আছে। বাংলাদেশকে ভারতের কড়া বার্তা দিতে হবে যে, বাংলাদেশে কোন পুশইন চলবে না। কোন অবস্থাতেই আমরা পুশইন মেনে নিব না। দুপুর একটার দিকে তিনি বেনাপোল ত্যাগ করেন। বেনাপোল থেকে ফিরে যাওয়ার পথে রাস্তায় কিছু যুবক নাসির উদ্দিনের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। হামলায় চারজন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন- ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।। তবে এ ধরণের কোন হামলা ঘটেনি বলে জানিয়েছেন বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন। ওসি দাবি করেন এনসিপি’র করো অভিযোগ সঠিক নয়।

