বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-৭

Share

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পুলিশ ৭ জনকে আটক করেছে।

শুক্রবার দুপুরে বেনাপোল পৌর-গেইট এলাকায় মিছিলটি শুরু করার পরপরই ভেস্তে দিয়েছে ছাত্রদলের এক নেতা।

ঢাকা কলেজ ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টোর হুংকারে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সন্দেহভাজন সাত জনকে আটক করা হয়েছে।

10000 04

ভিডিওতে দেখা যায়, বেনাপোল পৌর গেট এলাকায় জুম্মার নামাজের আগ মুহূর্তে ২৫/৩০ জন যুবক হাতে ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল শুরু করে। এমন সময় ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টো সেখানে হাজির হন। তার ডাকাডাকিতে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

পরবর্তীতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেনাপোল পোর্ট থানা পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে। অভিযানে শাওন হোসেন,নুর মোহাম্মদ,আব্দুল মালেক,শাকিল শেখ ও তরিকুল ইসলামকে আটক করা হয়। দুই জনের নাম পাওয়া যায়নি।

Images 10000 04

বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আরো ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, যশোরের বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নানা কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ছাত্রদল সজাগ রয়েছে। যেখানেই এমন ঘটনা দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি পাড়া-মহল্লায় ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন