জনগনের সাথে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম

Share

গণভোট ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করেছেন সারজিস আলম। তিনি অভিযোগ করে বলেছেন, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং নির্বাচিত হওয়ার পর জনগণের প্রত্যাশা উপেক্ষা করছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “এ সরকারের আমরা যত ধরনের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকার মাত্র চার মাসে এত প্রতারণা করতে পারে—এমনটা বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গেছেন, কিন্তু সেখানে গিয়ে গণভোটের বিষয়টিকেই অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনো মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও অল্প সময়ের মধ্যেই আপনারা জনগণের সঙ্গে প্রতারণা শুরু করে দিয়েছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিন এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ইমাদুল ইসলাম।

এসময় আরও বক্তব্য দেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন