ঢাকায় ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন নিহত

Share

রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল হোসেন তালুকদার রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে মালিবাগের সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাজাহার জানান, সালিশকে কেন্দ্র করে বিরোধের জেরে বিল্লালকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন