ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানকে অপসারণের দাবীতে বেনাপোলে মানববন্ধন কর্মসূচি পালিত

Share

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ ও আমানত সুরক্ষার দাবিতে বেনাপোলস্থ ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে (৮ জুন) ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বেনাপোলের আয়োজনে মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের বেনাপোল থানা আমির রেজাউল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় বক্তারা বলেন, নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলম একজন দুর্নীতি পরায়ণ ব্যক্তি। এই ব্যক্তি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত থাকলে আমাদের ইসলামী ব্যাংকের জমাকৃত আমানত সুরক্ষা হবে না। অবিলম্বে এই চেয়ারম্যান কে অপসারণ করতে হবে। নবনিযুক্ত চেয়ারম্যান কে অপসারণ করা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন ডাক দেয়া হবে। মানববন্ধন কর্মসূচি থেকে ইসলামী ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদেরকে একঘন্টা কর্মবিরতির আহ্বান জানানো হয়। এ সময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন , মাওলানা আব্দুর রহিম ,মাওলানা ইলিয়াস ,মাওলানা আব্দুল হামিদ ,মোঃ ইয়ানুর রহমান ,মো: মনিরুজ্জামান, মোঃ মতিউর রহমান, মোহাম্মদ দুলাল হোসেন ,মাওলানা মোল্লা আনোয়ার সহ নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন