বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, ভারতের বিপক্ষে শিরোপার লড়াই আজ

Share

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়াম-এ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ। জিততে পারলে টানা তৃতীয়বারের মতো সাফের মুকুট জয়ের কীর্তি গড়বে বাংলাদেশের মেয়েরা।

ফাইনালের আগে একাদশে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার। নেপালের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা। তাদের জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।

এছাড়া গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে না থাকলেও ফাইনালে আফঈদা খন্দকারকে আবারও সুযোগ দিয়েছেন কোচ বাটলার। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞতা ও আক্রমণভাগের শক্তি বাড়াতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

নারী সাফের ইতিহাসে বাংলাদেশের প্রথম ফাইনাল ছিল ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে। সেই আসরের ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ ও ২০২৪ সালে নেপালকে হারিয়ে টানা দুইবার শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ে ঋতুপর্ণা চাকমাদের দল।

এবার ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন