খামেনির সঙ্গে বৈঠক করতে পারলে ‘সম্মানিত বোধ করবো’: ট্রাম্প

Share

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনও সমঝোতা বা চুক্তি হলে তিনি ইরানের সর্বোচ্চ নেতা Mojtaba Khamenei–এর সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। এমন বৈঠক হলে তিনি নিজেকে সম্মানিত মনে করবেন বলেও মন্তব্য করেন।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “খামেনির সঙ্গে বৈঠক করতে পারলে আমি সম্মানিত বোধ করব।” দুই দেশের মধ্যে দীর্ঘদিনের মতপার্থক্য ও উত্তেজনা থাকা সত্ত্বেও তিনি আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত দেন।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অতীতে খামেনিকে লক্ষ্য করে কঠোর বক্তব্য দেওয়া হলেও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সম্ভাব্য বৈঠকে তিনি যথাযথ সম্মান ও শ্রদ্ধা বজায় রাখবেন। তবে তিনি স্বীকার করেন যে, ইরানের সর্বোচ্চ নেতার কাছে তিনি খুব একটা পছন্দের ব্যক্তি নন।

imege 1

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি শুনেছি তিনি একজন পেশাদার ব্যক্তি।”

এদিকে একই ব্রিফিংয়ে ট্রাম্প আবারও দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনীর কার্যকর সক্ষমতা আর অবশিষ্ট নেই।

তিনি আরও বলেন, “তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনীসহ প্রতিরক্ষার যেসব অবকাঠামো ধ্বংস করা সম্ভব ছিল, তার প্রায় সবই আমরা গুঁড়িয়ে দিয়েছি।”

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তার এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন