যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বেনাপোলের বি.কে.এস-এর আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করে ফুটবল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। রিপোর্ট কি করছেন বেনাপোল প্রতিবেদক। আজ
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টায় বেনাপোলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্থানীয় ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বি.কে.এস-এর খেলোয়াড়বৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে ফুটবল বিতরণ করেন সাংবাদিক রাশেদুর রহমান রাশু, শফিকুর রহমান উজ্জ্বল, হারুন খান এবং মাহবাবুর রহমান ডলার।

ফুটবল বিতরণকালে মোস্তাফিজ জোহা সেলিম বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সুস্থ-সবল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে খেলোয়াড়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

