সীমান্তে নতুন উত্তেজনা! ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পুশব্যাকের চেষ্টা, যা বললো বিজিবি

‘রাতভর সীমান্ত এলাকায় আমাদের টহল জোরদার ছিলো' উল্লেখ করে তিনি বলেন, ‘বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

Share

সীমান্ত আইন না মেনে কথিত ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যশোরের বেনাপোল সীমান্তে পুশব্যাক করার চেষ্টা করেছে।

বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্তে জড়ো করা হয়েছে এসব ব্যক্তিদের।

তবে,এসব পুশইন হতে দেওয়া হবে না জানিয়েছেন, যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান।

‘রাতভর সীমান্ত এলাকায় আমাদের টহল জোরদার ছিলো’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। রাতে টহলকালে বিজিবির সতর্ক অবস্থানে থাকায় তারা (বিএসএফ ) সাদিপুর খড়ের মাঠ এলাকায় সীমান্ত পিলার নম্বর ১৯/এস ৬ এর নিকটে ৮/১০ জনকে পুশের চেষ্টা করেন।তাদেরকে শুণ্যরেখায় জড়ো করে রাখা হয়েছে।

Images 10000 05

ধারণা করা হচ্ছে, সীমান্তের যেকোনো পাশ দিয়ে এই পুশব্যাক চেষ্টা করবে বিএসএফ। ওই কর্মকর্তা বলেন, আমরাও সতর্ক রয়েছি। এটা কোনোভাবেই আমরা হতে দেব না।

ভারতীয় সীমান্তের বিপরীতে বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা। পুশ ইন রোধে জেলার সব সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

এই বিজিবি কর্মকর্তা বলেন, বিএসএফের ঠেলে পাঠানো ৮/ ১০ জন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন