শহীদ মিনারে তোফায়েল আহমেদের শেষ শ্রদ্ধা বিএনপির ‘অগ্নিপরীক্ষা’: ইমি

Share

বিএনপি সরকার প্রয়াত অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার অনুমতি দিলেও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ-কে একই সম্মান জানানো হবে কি না, সেটিই এখন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।

সোমবার (১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ইমি বলেন, তোফায়েল আহমেদের মরদেহ শহীদ মিনারে নেওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সেটিই বিএনপি সরকারের ‘লিটমাস টেস্ট’ বা ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে বিবেচিত হবে।

ফেসবুক পোস্টে তিনি নিজের অতীত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। ইমি দাবি করেন, বিএনপি সরকারের আমলে তিনি বিনা কারণে ৬০ দিন কারাভোগ করেছেন এবং এর ফলে জীবনের মূল্যবান সময় হারিয়েছেন। এমনকি পরিবারের এক সদস্যের শেষ বিদায়েও উপস্থিত থাকতে পারেননি।

পোস্টে তিনি লেখেন, “বিএনপি সরকার আমাকে বিনা কারণে ৬০ দিন জেল খাটিয়েছে। আমার জীবন থেকে অনেক মূল্যবান সময় কেড়ে নিয়েছে। আমার পরিবারের একজন সদস্যকে আমি শেষ দেখাও দেখতে পারিনি জেলে থাকার কারণে।”

তবে ব্যক্তিগত ক্ষোভ থাকা সত্ত্বেও তিনি সরকারের প্রতি শত্রুতাপূর্ণ অবস্থান নেননি বলেও উল্লেখ করেন। তার ভাষায়, “তার পরও আমি ওদের সঙ্গে শত্রুতা করিনি এখন পর্যন্ত। একজন নাগরিকের জায়গা থেকে সরকারকে ট্রিট করতেছি যেভাবে করার দরকার।”

ইমির এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে তোফায়েল আহমেদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদা প্রদর্শনের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে মতামত ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সুত্র: ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন