ঢাকা, ৩১ মে: যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য সুখবর দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামীকাল সোমবার (১ জুন) থেকে অভিবাসী ভিসা প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে দূতাবাস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়া দুই দিনের মধ্যে সম্পন্ন করা হবে।
রবিবার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ১ জুন থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে এবং সব অভিবাসী ভিসা বিভাগের ক্ষেত্রে দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিবাসী ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আবেদনকারীরা দূতাবাসের ভিসা বিভাগের নির্দেশিকা ও সংশ্লিষ্ট অভিবাসী ভিসা বিভাগগুলোর তথ্য দেখতে পারবেন।
এই উদ্যোগের ফলে ভিসা আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষার সময় কমবে এবং অভিবাসী ভিসা সেবা আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

